,

আবারও ধর্ষণ নিয়ে দুতের্তের রসিকতা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ধর্ষণ নিয়ে রসিকতা করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, তাদেরকে তিনজন নারীকে ধর্ষণের অনুমতি দেওয়া হবে। শনিবার দেশটির দক্ষিণে সামরিক আইন জারির পর একটি সেনা ক্যাম্পে তিনি এ মন্তব্য করেছেন।

১৯৮৯ সালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার এক মিশনারি নারীকে নিয়ে গত বছর রসিকতা করেছিলেন দুতের্তে। তিনি বলেছেন, ওই সময় যদি তিনি ওই শহরের মেয়র থাকতেন তাহলে ধর্ষকদের মধ্যে প্রথম কাতারে তার থাকা উচিৎ ছিল।

গত সপ্তাহে ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি করেছেন দুতের্তে। এখানে মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

শনিবার সেনা ক্যাম্পে দুতের্তে বলেন,‘ আমি তোমাদের পক্ষে কারাগারে যাব। যদি তোমরা তিনজন নারীকে ধর্ষণ কর, তাহলে আমি বলবো এটা আমি করেছি। আর যদি তোমরা চারটি বিয়ে কর, তাহলে বেশ্যার পুত্ররা, আমি তোমাদের পেটাব।’

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের কন্যা চেলসিয়া ক্লিনটন টুইটারে দুতের্তের এ মন্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘এটি কখনোই রসিকতার বিষয় নয়।’

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ফিলিপাইনের প্রেসিডেন্টের এটি অসুস্থ রসিকতার চেষ্টা। এর মাধ্যমে সেনা সদস্যরা সামরিক আইন প্রয়োগ করতে যেয়ে মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত পেয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে