,

সৌদি আরবে ৫ বাসের দুর্ঘটনায় নিহত ৬

news-image

সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে খবর দিয়েছে সৌদি গেজেট।

আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুলআজিজ আল-তামিমির বরাত দিয়ে সৌদি পত্রিকাটি জানিয়েছে, শুক্রবার রাতে এ দুর্ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

ডেইলি আলবিলাদ জানিয়েছে, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে।

সৌদি গেজেট লিখেছে, পাঁচটি বাসে অন্তত দুইশ যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান তারা।

কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে দুটি বাহনের মধ্যে সংঘর্ষের পর বাকিগুলোও দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে