সন্ত্রাসী হামলার আশঙ্কা, দিল্লি-মুম্বাইয়ে সতর্কতা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি ও মুম্বাইসহ বড় বড় শহরে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির গোয়েন্দাসংস্থাগুলো শনিবার এ সতর্কতা জারি করে বলেছে, সীমান্ত এলাকা পাঞ্জাব ও রাজস্থানেও হামলা হতে পারে। লস্কর-ই-তৈয়বা এ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়েন্দাদের মতে লস্কর-ই-তৈয়বার ২০-২১ জন সদস্য পাকিস্তান থেকে ভারতে ঢুকে থাকতে পারে এবং এরপর তারা হয়তো ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। গোয়েন্দারের আশঙ্কা জনবহুল কোনো স্থানে আত্মঘাতী হামলা চালানো হতে পারে।

এ তথ্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের বিশেষ সেল সতকর্তা জারি এবং করেছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেল, জনবহুল বাজার, ধর্মীয় বিশেষ স্থান ও স্টেডিয়ামসমূহে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছিলেন- পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ