সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৮ জঙ্গি নিহত

news-image

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পৃথক ঘটনায় ভারতীয় সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত আটজন নিহত হয়েছে।

শনিবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে উরির বারামুলা জেলার রামপুর সেক্টরে প্রথম ঘটনাটি ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোরে সীমান্তে সতর্কাবস্থায় থাকা সৈন্যরা নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর অভিযান শুরু হয়। সেনাবাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গোলাগুলিতে চার জঙ্গি নিহত হয়।

ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করতে চাইছিল।

পৃথক আরেকটি ঘটনায় জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রল সেক্টরে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ একটি গোপন আস্তানায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জন নিহত হয়। তাদের মধ্যে একজন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নিহত নেতা বুরহান ওয়ানির উত্তরসূরী সাবজার ভাট।

এদিকে, একই প্রতিবেদনে বলা হয়- শুক্রবার রামপুর সেক্টরের কাছে উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) একটি হামলা প্রচেষ্টা প্রতিহত করেছে। কর্নেল রাজেশ কালিয়া বলেন, শুক্রবার ভারতীয় সেনারা উরি সেক্টরে একটি হামলা নস্যাৎ করেছে। এতে দুই জঙ্গি নিহত হয়। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট