,

তিতাসের কাগজের বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক সাদ্দাম হোসাইন

news-image

মুক্ত চিন্তার সাপ্তাহিক “তিতাসের কাগজ” পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সংবাদকর্মী মো.সাদ্দাম হোসাইন। গত ১৫ মে “তিতাসের কাগজ” কর্তৃপক্ষ তাকে বার্তা সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। কাজের দক্ষতা, সততা ও সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য তাকে “তিতাসের কাগজ”এর বার্তা সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। মো.সাদ্দাম হোসাইন বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ওয়াচের ব্রাক্ষণবাড়িয়ার জেলা প্রতিনিধি হিসবে কর্মরত। তিনি এক জন তরুণ স্ক্রিপ রাইটার ও নাট্য নির্মাতা। সম্প্রতি তার গল্প কাহিনী ও পরিচালনায় সামাজিক সচেতন মূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “হেমন্ত” “আর নয় মাদক” নির্মাণ করেন। নিজের প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউজ “১নজর” মাল্টিমিডিয়ার প্রযোজনায়। তিনি বর্তমানে “১নজর মাল্টিমিডিয়া”র প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্বরত। মোঃ সাদ্দাম হোসাইন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “বিশ্বের বার্তা” পত্রিকার এর মধ্য দিয়ে সাংবাদিকতা হাতেখড়ি শুরু করেন ২০১০ সালে। পরে তিনি অনলাইন নিউজ পোর্টাল জনতার কথার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ,ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মত প্রকাশ,প্রেস বিডি২৪ ডট কম,পথিক নিউজ, দৈনিক সময় এর ব্রাক্ষণবাড়িয়ার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে । সাদ্দাম হোসাইন পেশায় একজন ফ্রিল্যান্সার হলেও প্রায় ৭ বছর যাবৎ সাংবাদিকতা করছেন। এছাড়া তিনি একজন সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও সংগঠক প্রিয় ব্যাক্তি। তিনি সমকাল সুহৃদ এর আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ,সমাজ উন্নয়নমূলক সংগঠন আমরাই আখাউড়ার সাধারণ সম্পাদক ,বার্তা সম্পাদক পদের দায়িত্ব পেয়ে মোঃ সাদ্দাম হোসাইন “তিতাসের কাগজ” এর কর্তৃপক্ষকে কে আন্তরিক অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব যোগ্যতা ও বিশ্বস্ততার সহিত পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে