,

মিশরে হামলার জবাবে লিবিয়ার সন্ত্রাসী আস্তানায় হামলা

news-image

লিবিয়ার পূর্বাঞ্চলে জিহাদিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে মিশরের বিমানবাহিনী। এ ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেছেন কপটিক খ্রিস্টানদের ওপর হামলার জবাবে ‘সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরে’ পাল্টা হামলা চালানো হয়েছে। এসময় প্রেসিডেন্ট আরও বলেন, কপটিক খ্রিস্টানদের ওপর হামলা চালানো বন্দুকধারীরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিয়েছে।

বিবিসির প্রকাশিত সংবাদ অনুযায়ী, হামলার পর তিনি বলেন, সন্ত্রাসীদের শিবিরের ওপর হামলায় তিনি কোন ধরনের দ্বিধা করবেননা। এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট সিসি বলেন সন্ত্রাসীদের এই হামলা মিশরীয়দের বিভক্ত করতে পারবে না, তিনি তার দেশকে রক্ষা করবেন। অপরাধীদেরও শাস্তি দেবেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট সিসি আরও বলেছেন, ‘মিশরের অর্থনীতি, সামাজিক শান্তি নষ্ট করার জন্য সবধরনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা সবসময় একত্রিত ও সক্ষম থাকবো। এটা শুধু মিশরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা যুদ্ধে লড়াই করছি তা নয়, সমগ্র বিশ্বের জন্য এটি করছি। ‘

এদিকে এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সকে সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, লিবিয়ায় যেসব জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে তারা মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর হামলার সাথে জড়িত। যদিও ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, তবে গত সম্প্রতি মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী বা আইএস।

উল্লেখ্য, কায়রোর দক্ষিণে মিনিয়া প্রদেশে একটি খ্রিস্টান মঠ দেখতে যাচ্ছিলো কপটিক খ্রিস্টানরা, তখন তাদের ওপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এতে ২৮ জন নিহত হয় এবং আহত হয় ২৫ জন। এর আগে গত ৯ই এপ্রিল তান্তা ও আলেক্সান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে