,

শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ৯১, নিখোঁজ ১১০

news-image

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন ও অন্তত ১১০ জন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার ২৬ মে দেশটিতে বর্ষাকাল শুরু হতেই এ দুর্যোগের সৃষ্টি হলো। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের অনেক জায়গায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিমের এলাকাগুলোর প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। রাজধানী কলম্বোয় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী দানেশ গানকন্দ সাংবাদিকদের বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্য দিয়ে বর্ষাকাল শুরু হয়েছে। কিছু এলাকায় পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। তবে ত্রাণ তৎপরতা চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিহত ব্যক্তির সংখ্যা ৯১‍ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে আরও ১১০ জন। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় কয়েক শ বাড়িঘর ধ্বংস হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা জাতিসংঘ ও প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এক বিবৃতিতে সরকার বলেছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা কামনা করেছে।’ বিবৃতিতে বলা হয়েছে, তারা এরই মধ্যে জাতিসংঘ ও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।
কর্মকর্তারা বলেন, ২০০৩ সালের মে মাসে দেশটিতে বন্যায় আড়াই’শ মানুষ নিহত হয়। ১০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে