সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণে আহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজ গাড়িতে পার্সেল বা লেটার বোমা বিস্ফোরণে আহত হয়েছেন সাবেক গ্রিক প্রধানমন্ত্রী লুকাস পেপেডেমোস। এসময় প্রায় সত্তরের কাছাকাছি বয়সের পেপেডেমোস এবং তার ড্রাইভার পায়ে আঘাত পেলেও তাঁদের জীবন শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। এদিকে, এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এ ব্যাপারে গ্রিক সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানকারী বর্তমান প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাসকে এ বোমা বিস্ফোরণের খবর জানানো হয়েছে। এছাড়া কয়েকটি সূত্রে বলা হয়েছে, দুই ব্যাংকের কর্মকর্তাও সে সময় একই গাড়িতে ছিলেন, কিন্তু তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

সংবাদ সূত্রে জানা যায়, পার্সেল বা লেটার বোমা দ্বারা এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। পার্সেল বা লেটার বোমা হচ্ছে, চিঠি বা ডকুমেন্টসের খামে সেট করে দেয়া বোমা। যেটি প্রাপকের হাতে পৌঁছলেই কোন না কোনভাবে বিস্ফোরিত হয়।

২০১১ সালের নভেম্বরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে পেপেডেমোস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির গ্রিসের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১২ সালের মে মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, এর আগে মার্চে প্যারিসের আইএমএফ’র অফিসে গ্রিস থেকে পাঠানো একটি লেটার বোমা বিস্ফোরিত হয়। চিঠি খোলার সাথে সাথে এক কর্মকর্তার হাত এবং মুখ আঘাতপ্রাপ্ত হয়। কয়েকদিন আগেও জার্মান অর্থমন্ত্রী বরাবর এরকম লেটার বোমা প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেটা বিস্ফোরিত হবার আগেই শনাক্ত করা গিয়েছিল, পরে সেটিকে ধ্বংস করে ফেলা হয়।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন