,

নদী নিয়ে উল্টো বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ মমতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টনে ভারতের কেন্দ্রীয় সরকারকে আবারও অসহযোগিতার ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো তিনি অভিযোগ করেছেন, চার নদী নিয়ে পশ্চিমবঙ্গকে ভোগাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আত্রেয়ী, পুনর্ভবা এবং টাঙন- এই তিনটি আন্তর্জাতিক নদীর স্রোত থেমে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে। বাংলাদেশ এমনভাবে বাঁধ দিয়েছে যে, দক্ষিণ দিনাজপুরে প্রবল জলাভাব দেখা দিয়েছে। বাংলাদেশের মাথাভাঙা নদী নদিয়া দিয়ে বয়ে গেছে চূর্ণী নামে। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেপে দেখেছে, ওপার থেকে এত বেশি বর্জ্য পদার্থ এই নদী বয়ে আনছে যে, এপারে তার পানি ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে।’

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মমতা বিভিন্ন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে জোড়ালো অভিযোগ করেছেন। তাঁর অনুরোধ, দ্বিপাক্ষিক স্তরে এর সমাধান হোক।

অনেকের মতে, তিস্তা চুক্তির ভবিষ্যৎ যে আরও তলানিতে গিয়ে ঠেকছে, মমতার অভিযোগ তারই ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন, বাংলাদেশের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক বিষয় দীর্ঘদিন ঝুলে রয়েছে। সেগুলির আগে সমাধান হোক। তাই তিস্তা নিয়ে বাংলাদেশ এবং মোদি সরকারের চাপকেই তিনি কার্যত ফেরত পাঠিয়েছেন সুকৌশলে।

বাংলাদেশে আম রফতানি নিয়েও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘ইলিশ দেওয়া তো বাংলাদেশ বন্ধ করেই দিয়েছে। মালদহ-মুর্শিদাবাদের আমও এখন ওখানে রফতানি করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ, আমদানি শুল্ক দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশ।’

সূত্র : আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে