,

সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান ট্রাম্পের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় নিহতদের উদ্দেশে নীরবতা পালনেও অংশ নেন ট্রাম্প।

তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং অনুপ্রবেশ বন্ধ করতে যেমন কড়া পদক্ষেপ নিতে হবে, তেমনই রাশিয়ার হুমকির সঙ্গেও মোকাবিলা করতে হবে।

সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার ব্যাপারে ট্রাম্পের অনুরোধে রাজি হয়েছে ন্যাটো৷

উল্লেখ্য, ইসলামি সন্ত্রাসবাদের মোকাবিলায় ব্যর্থতা প্রসঙ্গে ট্রাম্প ন্যাটোকে একসময় কটাক্ষ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ন্যাটো জোট বহু বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে এটি সেকেলে। এছাড়া, এটি সন্ত্রাসবাদের ব্যাপারে ভ্রুক্ষেপহীন।’

শুধু ন্যাটো নয়, এক সময় তিনি ব্রাসেলসকে‘নরক’ বলেছিলেন৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস অভিবাসীদের মাধ্যমে ‘ধ্বংস’ হয়ে যাচ্ছে বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে