সৌদিতে স্কার্ফ না পরলেও ভ্যাটিকানে ঠিকই পরলেন মেলানিয়া
অনলাইন ডেস্ক : ফার্স্ট লেডি হিসেবে প্রথম বিদেশ সফরে পোশাক নির্বাচনে যথেষ্ট সচেতনতা দেখিয়েছেন মেলানিয়া ট্রাম্প। বুধবার (২৪ মে) ভ্যাটিকান সফরেও তার ব্যতিক্রম করেননি তিনি। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার সময় তিনি দীর্ঘ হাতা পোশাকের সাথে মাথায় একটি কালো আবরণ পরিধান করেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও মাথায় একটি আবরণ পরিধান করেছেন। অপরদিকে কয়েকদিন আগে যখন রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরব গেছেন তখন মেলানিয়া ট্রাম্প রক্ষণশীল পোশাক পরিধান করলেও মাথা ঢাকার জন্য স্কার্ফ পরেননি। এ প্রেক্ষিতে মেলানিয়ার মুখপাত্র স্টিফেনি গ্রিসাম জানান সৌদি থেকে পর্দা রক্ষা করার বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। স্টিফেনি বলেন মেলানিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তা নিয়ে পোশাক নির্বাচন করেছেন। কেননা মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম বিদেশ সফরে পোশাক নিয়ে কোনোরুপ অস্বস্তিকর পরিস্থিত সম্মুখীন চাননি তিনি। তবে মেলানিয়া এখন পর্যন্ত পোশাক নির্বাচনের ক্ষেত্রে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অনুকরণ করে আসছেন। মিশেল ওবামাও সৌদি সফরের সময় স্কার্ফ পরেননি তবে ২০০৯ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের সাথে সাক্ষাতের সময় মাথায় লম্বা কালো আবরণ পরেছিলেন। তখন সবাই মিশেলের প্রশংসা করলেও ট্রাম্প সে সময় এক টুইট বার্তায় তার সমালোচনা করে বলেছিলেন, ” মিসেস ওবামা স্কার্ফ না পরায় অনেক মানুষই তার প্রশংসা করছে, আসলে তারা অপমানিত হয়ে এসেছে। আমাদের যথেষ্ট শত্রু রয়েছে। সূত্র: সিএনএন











