,

মিশরে আল জাজিরাসহ ২১টি ওয়েবসাইট বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : মিশরে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাসহ ২১টি ওয়েবসাইটে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন সরকার। ওয়েবসাইট গুলোর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ এনে এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

বুধবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘মেনা’ ও নিরাপত্তা সূত্রের বরাত এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

রয়টার্স জানায়, বুধবার মিশর থেকে আল জাজিরাসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ধারণা করা হচ্ছে, এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। যদিও দেশটির সরকার এসব ওয়েবসাইট বন্ধের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মেনার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার সমর্থন এবং মিথ্যা সংবাদ প্রচারের কারণে ২১টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। এ তালিকায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মূল ওয়েবসাইটও রয়েছে। এসব ওয়েবসাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে মিসরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ পুরনো। বিভিন্ন সময় মিশর সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়। এখন দেখা যাচ্ছে, বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলোর অধিকাংশই কাতারের অর্থে পরিচালিত। তাই মনে করা হচ্ছে, এ অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে মিশর।সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে