,

মৃত মায়ের বুকের দুধ খেতে শিশুর চেষ্টা আর কান্না, কাঁদাল সবাইকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের এক মা-শিশুর দৃশ্য সবার হৃদয় ভেঙে দিয়েছে। রেললাইনের ধারে মৃত পড়ে রয়েছেন মা। তার দুধের শিশু পাশেই। ক্ষুধার্ত শিশুটি দুধ খাওয়ার চেষ্টা করছে আর কাঁদছে। ছবিটি খুব দ্রুত ভাইরাল হয় ইন্টারনেটে। মর্মস্পর্শী দৃশ্যটি দেখে চোখের পানি ফেলছেন অসংখ্য মানুষ।

বুধবার সকালের ঘটনা। ওই নারীকে পড়ে থাকতে দেখেন কয়েকজন মানুষ। রাজ্যের রাজধানী ভুপাল থেকে ২৫০ কিলোমিটার দূরের দামোহর ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীরা জানালেন, এক বছর বয়স হবে শিশুটির। সে ক্ষুধার্ত ছিল। সে কাঁদছিল আর তার মায়ের বুকের দুধ খাওয়ার চেষ্টা করছিল। তার হাতে একটি বিস্কুটও ছিল। সম্ভবত দিয়েছিল তার মা। কিন্তু এখন সেই মা নিথর পড়ে রয়েছেন। তার দেহে প্রাণ নেই।

উপস্থিতদের কয়েকজন এই হৃদয় ভাঙা দৃশ্যটি ধারণ করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেন। অনেকে কেঁদে ফেলেন।

পুলিশের ধারণা, ওই অজ্ঞাতনামা নারী দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে গেছেন কিংবা ট্রেনের ধাক্কায় মারা গেছেন। কিন্তু শিশুটি বেঁচে গেছে। কারণ তাকে জাপটে ধরে রেখেছিলেন মা। এ সবই ধারণা করে বলা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সম্ভবত মা ধাক্কা খেয়ে বা পড়ে গিয়ে প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এ অবস্থায় হয়তো তিনি শিশুটিকে দুধ খাওয়ানোর চেষ্টা করেছিলেন।

মৃত মা-কে নিয়ে যাওয়ার পর শিশুটি ভয়ে কাঁপছিল। দুজনকেই সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

এই অবর্ণনীয় ট্রাজেডিতে যোগ হয় আরো কিছু। ওই হাসপাতালে শিশুটিকে ভর্তি করার জন্য মাত্র ১০ রুপি দেওয়ার কেউ ছিল না। অবশেষে হাসপাতালের একজন ওয়ার্ড বয় পয়সা দেন। পরে শিশুটিকে কোনো এক চিলড্রেন্স হোমে দেওয়া হয়েছে। আর মায়ের পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে