সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে গ্রামের ১০ হাজার মানুষের জন্ম তারিখ ১ জানুয়ারি!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের এলাহাবাদের গুরপুরের একটি গ্রামের নাম কাংসা। গ্রামটিতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। মজার ব্যাপার হলো, গ্রামের দাদা-দাদী থেকে শুরু করে মা–বাবা, নাতি–নাতনী, ছেলে-মেয়ে প্রতিবেশী সকলেরই জন্মদিন ১ জানুয়ারি।

ভারতের কেন্দ্র সরকারের নির্দেশ মেনে করা রেশন কার্ড অনুযায়ীই পাওয়া গেছে এমন অবাক করা তথ্য। আর কাংসার মানুষও সত্য বলে মেনেও নিয়েছে এ তথ্য।

জানা গেছে, কাংসা গ্রামের ১০ হাজার বাসিন্দার সকলেরই রেশন কার্ডে জন্ম তারিখ ১ জানুয়ারি লেখা রয়েছে। স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের এক শিক্ষক ছাত্রদের রেশন কার্ডের নম্বর নথিভুক্ত করতে গিয়েছিলেন গ্রামে। তিনিই প্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন। গ্রামের ছাত্রদের সকলের তো বটেই তাদের পরিবারের সকলেরই জন্ম তারিখ ১ জানুয়ারি করা হয়েছে।

গ্রামের প্রধান রাম দুলারি জানিয়েছেন, পুরোটাই কর্তৃপক্ষের ভুল। এই নিয়ে অভিযোগও জানানো হয়েছে। সেটি দ্রুত ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় এই বিষয়টি নিয়ে গ্রামের বাসিন্দাদের তেমন কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি।

অবশ্য জাতীয় পরিচয়পত্রে এ ধরনের ভুল এই প্রথম নয়, এর আগেও একাধিক জায়গা থেকে নাম, পদবী, ঠিকানা নিয়ে ভুলের অভিযোগ উঠেছে। এমনকি একই ব্যক্তির নামে দুটি আইডি তৈরিরও অভিযোগ উঠেছে

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন