সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখন্ডে একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নালুপানির কাছে এ ঘটনা ঘটে। ওই সময় বাসটি গাঙ্গোত্রী থেকে ফিরছিল। অকস্মাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা পড়ে যায় ভাগিরথি নদীতে।
মঙ্গলবারের এ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি নিহত প্রতিজন ব্যক্তির পরিবারকে দু’লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় গাঙ্গোত্রীতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল ঋষিকেশে। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পড়ে যায় ১০০ ফুট গভীর নদী-খাদে। নিহতদের বেশির ভাগই মধ্য প্রদেশের। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনিও প্রতিজন নিহতের আত্মীয়-স্বজনকে ২ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এতগুলো প্রাণহানীতে শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনিও নিহত প্রতিজনের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের প্রতিজনের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন