সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানে সমকামী বিয়ের পক্ষে আদালতের রায়

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে সমাকামীদের মধ্যে বিয়ের পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

এর ফলে এশিয়া মহাদেশের প্রথম দেশ হচ্ছে তাইওয়ান, যেখানে সমকামী বিয়ে বৈধতা পাচ্ছে।

সর্বোচ্চ আদালত তাদের রায়ে বলেন, বর্তমানে সমলিঙ্গের ব্যক্তিদের বিয়ের ক্ষেত্রে আইনে যে বাধা রয়েছে, তা তাদের সমতার অধিকারের লঙ্ঘন এবং অসাংবিধানিক। বর্তমান আইন সংশোধন বা নুতন আইন প্রণয়নে পার্লামেন্টকে দুই বছর সময় বেঁধে দিয়েছেন আদালত।

তাইওয়ানে এলজিবিটি লোকজনের ওপর সম্প্রতি অত্যাচার-নিপীড়ন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ রায় দিলেন আদালত। রায় নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত বলেছেন, মৌলিক নৈতিক শৃঙ্খলা রক্ষার তাগিদে সমলিঙ্গের দুই ব্যক্তিকে বিয়ে করতে বাধা দেওয়া ভিন্ন ধরনের ব্যবহারের নজির, যা কোনো যৌক্তিক ভিত্তিতে করা হচ্ছে না।

আদালত আরো বলেন, সংবিধান অনুযায়ী ভিন্নমাত্রার এ ব্যবহার সমতার অধিকারের অন্তর্নিহিত শক্তি ও অর্থের বিরোধী।

স্বশাতি তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের দাবি করে থাকে চীন। উদার মূল্যবোধের জন্য বহুল পরিচিত দেশটি। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ‘গে প্রাইড’ অনুষ্ঠান হয় এ দেশে।

সমকামী বিয়ের পক্ষে দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়নের সমর্থন রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা