,

ম্যানচেস্টারে হামলাকারী আবেদি আইএসের সমর্থক

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক : ম্যানচেস্টার এরিনায় আত্মঘাতী হামলার সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। তার নাম সালমান রামাদান আবেদি, বয়স ২২ বছর।

আবেদির জন্ম ১৯৯৪ সালের নববর্ষের দিন, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। গাদ্দাফির দুঃশাসন এড়াতে তার মা-বাবা লিবিয়া থেকে উদ্বাস্তু হয়ে আশ্রয় নেন ব্রিটেনের অন্যতম বৃহৎ লিবীয় সম্প্রদায়ের এই শহরে। এই শহরের বার্নেজ হাই স্কুল থেকেই পাশ করে আবেদি। এরপর স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরে বিশ্ববিদ্যালয় ছেড়ে মুদি দোকানে চাকরি নেন তিনি।

আবেদির বাবা ডিডসবারির এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। কিন্তু বর্তমানে তিনি ও তার স্ত্রী লিবিয়ায় আছেন। আবেদি নিজেও কিছু দিন লিবিয়ায় ছিলেন। তবে সম্প্রতি তিনি ব্রিটেনে ফিরে আসেন।

আবেদির সহপাঠী ও বন্ধুরা জানান, আবেদি ফুটবলের ভক্ত ছিলেন। বিশেষত ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় সমর্থক ছিলেন তিনি। গাঁজা সেবনের অভ্যাসও ছিল তার। এমনিতে হাস্যপ্রবণ ও বিচক্ষণ হলেও রগচটার প্রবণতাও ছিল তার। এ ছাড়া সরল প্রকৃতির আবেদি যে কারো মিথ্যাচার সহজে বিশ্বাস করে নিতেন। পরবর্তীতে তিনি অসৎ সঙ্গে পড়েন আর ‘মাত্রাতিরিক্ত ধার্মিক’হয়ে ওঠেন। পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দেন।

ডিডসবারির মসজিদের ট্রাস্টি ফাওয়াজ হাফার বলেন, আবেদি সম্ভবত এই মসজিদে নামাজ আদায় করতেন। তার বাবার পাশাপাশি তার ভাইও এই মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। হাফার জানান, তিনি আইএসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর থেকেই আবেদি তাকে ঘৃণার চোখে দেখা শুরু করেন।

ম্যানচেস্টারের চিফ কনস্টেবল ইয়ান হপকিন্স জানান, ময়না তদন্তকারী আনুষ্ঠানিকভাবে এখনও আবেদিকে হামলাকারী বলে ঘোষণা করেননি। তারা এখনো সম্পূর্ণ নিশ্চিত নন, হামলার সময় আবেদি একা ছিলেন- না কি তার সঙ্গে আরো কেউ ছিলেন। এই ঘটনায় আবেদির ২৩ বছর বয়সি ভাই ও আরো তিন জনকে আটক করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড বলেন, আবেদির সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই অবহিত ছিল। অন্যদিকে, আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক সদস্যই এই কাণ্ড ঘটিয়েছেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন ও উইকিপিডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে