সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নয় মাস দেশ শাসন শেষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড বুধবার পদত্যাগ করেছেন। ২০১৫ সালের ৩ অগাস্ট ক্ষমতাসীন নেপালী কংগ্রেসের সঙ্গে সম্পাদিত ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রতি সম্মান দেখিয়ে প্রচণ্ড এ সিদ্ধান্ত নিলেন। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত চক্রাকারে (রোটেশন) সরকার চালানোর কথা রয়েছে।

জাতির উদ্দেশে প্রদত্ত ও রেডিও-টিভিতে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পুষ্প কমল দহল প্রচণ্ড (৬২) তাঁর দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দেন।

নেপালী কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা’র সঙ্গে মতৈক্যের ভিত্তিতে কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)-এর চেয়ারম্যান প্রচণ্ড দেশের ৩৯তম প্রধানমন্ত্রী হন। চুক্তিমাফিক তিনি স্থানীয় নির্বাচন সম্পন্ন করে বিদায় নেবেন। প্রাদেশিক ও জাতীয় নির্বাচন হবে শের বাহাদুর দেউবা’র অধীনে। সে অনুযায়ী গত ১৪ মে দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক গোলযোগে দুই দশক ধরে স্থগিত থাকার পর এ নির্বাচনে কোটি কোটি নেপালী ভোট দেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন