,

দ্বিতীয়বার ট্রাম্পের হাত ধরলেন না মেলানিয়া, ধরলেন চুল! (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : ইসরায়েলে লাল গালিচার ওপর দিয়ে হাঁটার সময় মেলানিয়ার হাত ধরতে গিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টের হাত সরিয়ে দিলেন ফার্স্ট লেডি। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে আলোচনা স্তিমিত না হতেই আবারো একই ঘটনা ঘটালেন মেলানিয়া। ইতালিতে রোমের বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার সময় আবারো স্বামীর বাড়িয়ে দেওয়া হাত সরিয়ে দিলেন মেলানিয়া। ট্রাম্প হাত ধরতেই তা সরিয়ে নিয়ে নিজের চুল ঠিকঠাক করে নিলেন ফার্স্ট লেডি। সোশাল মিডিয়ায় এখন ঘটনা দুটি তোলপাড় করছে।

ডোনাল্ড ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাত প্রত্যাখ্যান করে নিজের চুল ঠিকঠাক করেন ফার্স্ট লেডি। এক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে পাশাপাশি নামতে শুরু করেছেন ট্রাম্প ও মেলানিয়া। স্ত্রীর হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট। কিন্তু মেলানিয়া হাতটি না ধরে ধরলেন নিজের চুল। ঠিকঠাক করে নিলেন চুল। প্রেসিডেন্ট অবশ্য স্মার্টলি সামলে নিয়েছেন।

ইসরায়েলের বিমানবন্দরে ঘটে একই ঘটনা। সেখানে তো রীতিমতো ঝটকায় ট্রাম্পের হাত সরিয়ে দেন মেলানিয়া। ক্যামেরায় ধরা পড়া সে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনা-সমালোচনার মাঝেই দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটল।

এবার এই দুই ঘটনা বিচার-বিশ্লেষণ চলছে। দুজনের মধ্যে কি মান-অভিমান চলছে? নাকি সম্পর্কে ফাটল?

https://youtu.be/-kTh2Arg-4Y

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে