সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালালার ওপর হামলা ছিল সাজানো নাটক!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের উপর হামলার ঘটনাটি সাজানো ছিল বলে অভিযোগ করলেন পাক জাতীয় আইনসভার নারী সদস্য মুসসারাত আহমদ জেব। তিনি তেহরিক ই ইনসাফ দলের গুরুত্বপূর্ণ নেত্রী ও সোয়াট রাজবংশের সদস্য। মালালার ওপর সেই হামলাকে ‘নাটক’ বলে টুইট করেছেন তিনি।

মুসসারাত আহমদ জেব দাবি করেছেন, মালালার উপর সাজানো হামলায় জড়িত গোষ্ঠী আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের কথামতো আমি কোনও সাজানো হামলার ঘটনায় অংশ নিতে রাজি হইনি। এদিকে মুসসারাত আহমদ জেবের এই টুইট ঘিরে বিতর্ক ছড়িয়েছে৷ তার এই দাবি ইমরান খানের পিটিআইকে সমালোচনার মুখে ঠেলে দেবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত মূলত পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস বা সিএসএস পরীক্ষার ফল নিয়ে। এই পরীক্ষায় উপজাতীয় এলাকা থেকে প্রথম স্থান পাওয়া জারমিনা ওয়াজির জানিয়েছেন, তিনি মালালার দ্বারা অনুপ্রানিত। তারপরেই মালালা সম্পর্কে বিতর্কিত এই অভিযোগ তোলেন পিটিআই নেত্রী মুসসারত আহম জেব।

উল্লেখ্য ২০১২ সালের অক্টোবর মাসে সোয়াট উপত্যকার মিঙ্গোরা শহরে কিশোরী মালালার মাথায় গুলি করা হয়েছিল। পরে সেই হামলার দায় নেয় তেহরিক ই তালিবান পাকিস্তান। জঙ্গি সংগঠনটি জানিয়েছিল, মালালার পশ্চিমি ধ্যান ধারণার কারণেই তাকে খুন করার চেষ্টা হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট