ম্যানচেস্টারে বোমা হামলার ভিডিও প্রকাশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে অবস্থিত ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্টে বোমা হামলার পর ঘটনাস্থলের ভিডিও করেন অনেকেই। তারপর পোস্ট করেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ইউরোপের সবচেয়ে বড় অ্যারেনার নিচে ভিক্টোরিয়া রেলস্টেশনে অনেকে আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। এ সময় অনেককে চিৎকার করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলার পর পরই ঘটনাস্থলে উপস্থিত ২৪ হাজার মানুষ বাঁচার জন্য ছোটাছুটি শুরু করে। ততক্ষণে রক্তে ভেসে যায় অ্যারেনার একাংশ। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে আসতে থাকে অ্যাম্বুলেন্স ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

পুলিশের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এক মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে পুলিশ।

https://youtu.be/WKylL81-iwY

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ