,

অবশেষে রাজনীতির মাঠে রজনীকান্ত

news-image

ভারতীয় রাজনীতিতে বিশেষত দক্ষিণের রাজনীতিতে সিনেস্টারদের যোগ দেওয়া নতুন কিছু নয়। এমজিআর থেকে জয়ললিতারা দেখিয়ে দিয়েছেন রূপালি পর্দা ছেড়ে কীভাবে শাসন করতে হয় রাজপাট। এক্ষেত্রে দক্ষিণের রাজনীতিকরা যে ট্রেন্ড সেটা বলার অপেক্ষা রাখে না। সে তালিকায় কি এবার যোগ হচ্ছে রজনীকান্তের নামও?

এ নিয়ে জল্পনা আগেই ছিল। এবার তা পাকাপোক্ত হয়েছে। যদিও খোলাসা করে কিছুই জানাতে চাননি তিনি। তবে দীর্ঘদিন পর ফ্যানদের সঙ্গে ফের যোগাযোগ করা শুরু করেছেন। মুখোমুখি এসেছেন। বাজিয়ে দেখেছেন নিজের জনসমর্থন। সমর্থন কোন রাজনৈতিক দল পেতে চলেছে সেটাই বড় বাজি। রজনীকান্ত কোনও ইঙ্গিত না দিলেও একাধিক বিজেপি নেতা আগেই গেরুয়া শিবিরের যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার খোদ অমিত শাহও সে জল্পনা আরও বাড়িয়ে দিলেন।

অমিত শাহ বলেছেন, সুপারস্টার রজনীকান্তের জন্য বিজেপির দরজা খোলা। যে কোনও দিনই তিনি সুপারস্টারকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে পারেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিনেতার ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা যাচ্ছে, খুব শিঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন রজনীকান্ত। শুক্রবারই রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বান জানানো হয়। যদিও বিজেপির তামিল শাখা এখনও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে চায়নি। তবে দক্ষিণের বহু নেতারই মত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ বিষয়ে ফয়সালা হওয়া সম্ভব নয়। তারপরই সম্ভবত কোনও বড় ঘোষণা আসতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে