,

মহিলা ও শিশুসহ ১৯ জনকে পোড়াল আইএস

news-image

সিরিয়ার দেইর ইজ্জর প্রদেশের এক গ্রামে নারী-শিশুসহ ১৯ জনকে গুলি করে হত্যার পর মরদেহে আগুন লাগিয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর প্রকাশ করেছে।

এ ব্যাপারে সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, ‘শুক্রবার আইএস জঙ্গিরা জাজরাত আল-বৌশামস গ্রামে প্রবেশ করে এবং সেখানে দুই নারী ও দু’টি শিশুসহ ১৯ বেসামরিক নাগরিককে মাথায় গুলি করে হত্যা করে। এরপর মরদেহগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। ’

রামি আরও জানান, নিহতদের কয়েকজনকে রাস্তায় দড়ি বেঁধে গুলি করা হয়। আবার কয়েকজনকে বাড়িতেই হত্যা করা হয়। এ সময় জঙ্গিরা যুক্তরাষ্ট্র সমর্থিত আইএস-বিরোধী কুর্দি-আরবদের জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর তিন সদস্যদের অপহরণ করে নিয়ে যায় বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেইর ইজ্জর প্রদেশটি আইএসের কথিত রাজধানী রাক্কার নিকটবর্তী। দু’বছর ধরে আইএসের দখলে থাকার পর চলতি বছরে এসডিএফ জাজরাত আল-বৌশামসকে জঙ্গিমুক্ত করে।

– See more at: http://www.bd-pratidin.com/international-news/2017/05/22/233767#sthash.CyEr1N13.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে