,

এভারেস্টের চূড়ায় ‘হিলারি স্টেপ’ ধসে পড়েছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যে কোনো বিবেচনায় হিলারি স্টেপ ছিল হিমালয়ের সর্বোচ্চ শিখর এভারেস্টে ওঠার শেষে দিকের সর্বশেষ বড় চ্যালেঞ্জ। গত বছর কিছু ছবিতে দেখা গিয়েছিলো যে হিলারি স্টেপের আকার বদলে গেছে। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া এই পথটি ছিল ১২ মিটার। তবে ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল চলতি সপ্তাহের শুরুতেই এভারেস্টের চূড়ায় ওঠার পর প্রথম আবিষ্কার করেন যে হিলারি স্টেপ ধসে পড়েছে।

বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা। উল্লেখ্য, বিশ্বে প্রথমবার এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যর এডমুন্ড হিলারির। তিনি উঠেছিলেন ১৯৫৩ সালে। তাঁর নামেই ঐ পথটির নামকরণ।

তার পরে হিমালয়ের নেপাল অংশ হয়ে পৃথিবীর যত পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছেন, বরফে ঢাকা ঐ পাথুরে পথটি তাদের সবাইকে পার হতে হয়েছে। এভারেস্টে ওঠার সবচেয়ে জটিল অংশ ছিল এই হিলারি স্টেপ। ২৯ হাজার ফিট উচ্চতায় এর অবস্থান।

২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন সেখানে অবশিষ্ট আছে পাথরের কয়েকটি চাই। ঐ ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতাও কমে গিয়েছিল এক ইঞ্চির মতো।

নেপাল ও তিব্বতের অংশে হিমালয়ের পর্বতগুলোর চূড়ায় ওঠা এমনিতেই বিপজ্জনক।

মাত্র সোমবারই চারজন পর্বতারোহী নিহত হয়েছেন। এখন হিলারি স্টেপ ধসে পড়ায় এভারেস্টের চুড়া পর্যন্ত যাওয়া আরো বিপজ্জনক হয়ে উঠবে বলে পর্বতারোহীরা উদ্বেগ প্রকাশ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে