,

রিয়াদে হাসিনা-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে। এর আগে এ সম্মেলনে যোগ দিতে শনিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন তিনি।

রিয়াদে হাসিনা এবং ট্রাম্পের বৈঠকের সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, দেখা যাক, আমরা এই বৈঠকের বিষয়ে কাজ করছি।

রোববার রিয়াদের কিং আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে অংশ নেবেন এ দুই রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে ৪১ মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা রূপরেখা উন্মোচন করবেন ট্রাম্প; মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে গঠিত এই রূপরেখা ‘আরব ন্যাটো’ নামে পরিচিতি পাবে।

সম্মেলনে অংশ নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশের ভেতরে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের সাফল্য তুলে ধরবেন। এছাড়া বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানও তুলে ধরবেন তিনি।

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান শেখ হাসিনা। ওই সময় মার্কিন এই প্রেসিডেন্টের আমলে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে