জীবনে সাফল্য পেতে চাইলে বিল গেটসের এই ৯টি পরামর্শ মেনে চলুন

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটস তার সাফল্য অর্জনে ব্যবহার করেছেন ৯টি মূল পরামর্শ। এই পরামর্শগুলো তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন। ম্যাগাজিন বলছে, এই মন্ত্রগুলো প্রত্যেক মানুষের জন্যই দিকনির্দেশনা বা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।

প্রথম পরামর্শ : শক্ত মনের জোর। তার কথা, একজন ব্যবসায়ীকে কঠোর পরিশ্রম করতে তাকে এতটাই প্রস্তুত থাকতে হবে যে, বিশ্রাম নেওয়ার মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে।

দ্বিতীয় পরামর্শ : বাজে পরিস্থিতির শিকার হওয়া। বিল গেটস মনে করেন, জীবনে বড় ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও সাফল্যের অন্যতম মূলমন্ত্র।

তৃতীয়
পরামর্শ : কঠোর পরিশ্রম। বিল গেটস মনে করেন, সাফল্য অর্জনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

চতুর্থ পরামর্শ : ভবিষ্যতকে তৈরি করা। বিল গেটস বলেন, ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রাখুন। প্রতিষ্ঠানকে নিয়মিত আপডেট করুন। নতুন নতুন আইডিয়াকে সামনে নিয়ে আসুন।

পঞ্চম পরামর্শ: নিজের কাজ উপভোগ করুন। বিল গেটস বলেন, আপনি যে কাজটি করছেন সেটি আপনাকে উপভোগ করতে হবে। ষষ্ঠ মূলমন্ত্র হলো—কার্ড খেলুন। বিল গেটসের প্রিয় খেলা কার্ড। তার মতে, ব্রিজ খেলার বেশ কিছু ভালো দিক রয়েছে। এই খেলা আপনাকে চিন্তা করতে সাহায্য করে। যে ব্যক্তি ব্রিজে ভালো সে অন্য অনেক কিছুতেও ভালো।

সপ্তম পরামর্শ : অন্যের পরামর্শ নেওয়া। বিল গেটস বলেন, হতে পারে আপনার কাছে কিছু আইডিয়া আছে যেটা আরেকজনের কাছে নেই। আবার আরেকজনের কাছে যে আইডিয়াটা আছে সেটাও হয়তো বা আপনার কাছে নেই। তাই কাছের লোকদের সঙ্গে আলাপ করা ও পরামর্শ চাওয়া বুদ্ধিমান ব্যক্তিত্বের পরিচায়ক।

অষ্টম পরামর্শ : ভালো মানুষ নিয়োগ। বিল গেটসের মতে, এমন ব্যক্তিদেরই আপনি আপনার ব্যবসায় সংযুক্ত করুন, যাদের আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন।

নবম পরামর্শ : গড়িমসি না করা। বিল গেটস বলেন, কোনো কাজেই আজ না কাল, কাল না পরশু- এমন করা যাবে না। যখন যে কাজটি করার প্রয়োজনবোধ করবেন তখনই সেটি করে ফেলবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার