তালা মেরে ‘জঙ্গি আস্তানা’ ছেড়েছে র‌্যাব

news-image

নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটি তালা মেরে রেখে ঘটনাস্থল ছেড়েছেন র‌্যাব সদস্যরা। রবিবার দুপুরে তল্লাশি শেষে সন্দেহজনক কিছু না পাওয়ার পর বাড়িটি তালা মেরে দেয় র‌্যাব।
‘জঙ্গি আস্তানা’ ছেড়ে যাচ্ছে র‌্যাবঘটনাস্থলে দেখা গেছে, ‘জঙ্গি আস্তানা’টিতে তিনটি ঘর। ঘরে ছড়ানো-ছিটানো ইসলামি বই ছাড়াও রান্নাঘরে তৈজসপত্র রয়েছে। রান্না ঘরে রান্নার হাঁড়ি-পাতিলগুলো আকারে বেশ বড়।
এছাড়া, ঘরের প্রবেশ মুখের বাইরের দরজায় অনেক জোড়া জুতা-স্যান্ডেল ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে দেখা গেছে মেসের মতো সিঙ্গেল চৌকি ও পড়ার টেবিল।
অভিযান শেষে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যাদের থাকার বিষয়ে খবর পেয়েছিলাম তাদের সবাই এখানে ছিল কিনা সে বিষয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।’
‘জঙ্গি আস্তানা’ ছেড়ে যাচ্ছে র‌্যাবএর আগে, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পাঁচ জনকে বের করে আনা হয়। এর মধ্যে সকাল ৯টা ৫৫ মিনিটে একজন, ১০টা ৫ মিনিটে দ্বিতীয় জন, ১০টা ৯ মিনিটে তৃতীয় জন, ১০টা ১৭ মিনিটে চতুর্থ জন ও ১০টা ২৭ মিনিটে পঞ্চম জনকে বের করে আনা হয়। এরা হলেন- মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান।
উল্লেখ্য, শনিবার বিকাল চারটায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল। র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহউদ্দিন। বাড়িটিতে সে সহ আরও ৫/৬ জন রয়েছে। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার