তরমুজের ভেতর ভেজাল রং আছে কি না জেনে নিন

news-image

অনলাইন ডেস্ক : বাজারে উঠেছে নতুন তরমুজ। তবে অনেকেই তরমুজের ভেতর ইঞ্জেকশনের সহায়তায় রং দেওয়া হয়েছে কি না, তা নিয়ে চিন্তিত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন নীলুফার নাহারের তত্ত্বাবধানে এই রং নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানহাউল ইসলাম ও আহসান হাবীব খন্দকার।

তরমুজের ভেতর রং রয়েছে কি না তা জেনে নিতে বাজার থেকে কেনা তরমুজের একটা ছোট ফালি কেটে নিতে হবে। এরপর এটিকে চিপে রস বের করে নিতে হবে। রসকে স্বচ্ছ গ্লাস বা লম্বা পাত্রে রেখে যতটুকু পরিমাণে তরমুজের রস নেওয়া হবে, ততটুকু পরিমাণে নারিকেল তেল দিতে হবে। এরপর দ্রবণটিকে এক মিনিট ঝাঁকিয়ে রেখে দিতে হবে।

পাঁচ মিনিট এভাবে রেখে দিলে পাত্রের দ্রবণের নিচের স্তর যদি পানির মতো সাদা হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে তরমুজে কোনো কৃত্রিম রং নেই। তরমুজে কৃত্রিম রং থাকলে নিচের স্তরের পানির রং লাল বা গোলাপি হয়ে যাবে। কারণ, কৃত্রিম রং তরমুজের পানিতে দ্রবীভূত হয় না।

গবেষকরা বলছেন, তরমুজে প্রাকৃতিক রং (লাইকোপিন) রয়েছে। এটা জৈব যৌগ, যা তেলের (জৈব দ্রাবক) সঙ্গে দ্রবীভূত হয়ে টিউবের ওপর হলুদ রং হয়ে ভাসে। আর বাকি তরমুজের পানি (অজৈব দ্রাবক) নিচের স্তরে পড়ে থাকে। কৃত্রিম রং তরমুজের লাইকোপিনের সঙ্গে দ্রবীভূত না হয়ে নিচের স্তরেই থেকে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার