,

‘দাহ্য বরফ’ থেকে গ্যাসে চীনের সাফল্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের তলদেশে প্রাপ্ত বরফ-সদৃশ বস্তু থেকে প্রথমবারের মতো গ্যাস উৎপাদন করতে পেরেছে চীন। ভবিষ্যতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় এ ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিষয়টিকে বিরাট সাফল্য হিসেবে দেখেছে চীন।

মিথেন হাইড্রেটে- যা ‘দাহ্য বরফ’ নামেও পরিচিত- প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে।

যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশ মিথেন হাইড্রেট থেকে গ্যাস পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে; তবে সেটি করার প্রক্রিয়া অত্যন্ত জটিল।

‘দাহ্য বরফ’ কী
দাহ্য বরফে পানি এবং গ্যাস হিমায়িত অবস্থায় মিশ্রিত থাকে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের কেমিকেল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর প্রাভিন লিনজা বিবিসেকে বলেছেন, এটা দেখতে বরফের ক্রিস্টালের মতো, তবে সুক্ষভাবে আণবিক পর্যায়ে দেখলে বোঝা যায়, মিথেনের অণুগুলো পানির অণুতে ঘেরা।

আনুষ্ঠানিকভাবে মিথেন ক্ল্যাথারেটস বা হাইড্রেট নামে পরিচিত এ উপাদানটি অত্যন্ত নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে থৈরি হয়।

সমুদ্র তলদেশ ও ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলের নিচে এটি পাওয়া যায়।

তাপমাত্রা অত্যন্ত হম হলেও এগুলো দাহ্য।

ভবিষ্যতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় মিথেন হাইড্রেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। একে পৃথিবীর সর্বশেষ কার্বনভিত্তিক জ্বালানি বলেও মনে করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে