,

‘উ. কোরিয়ায় সামরিক হামলা হবে অত্যন্ত বিপর্যয়কর’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানো হলে তা হবে ‘অবিশ্বাস্য মাত্রায় বিপর্যয়কর’ বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার তীব্র উত্তেজনা চলছে তখন এ মন্তব্য করলেন ম্যাটিস।

উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে এবং কোনো প্রকার আলোচনা করা হবে না।

এর আগে বিগত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘এককভাবে’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের ‘বড় ধরনের সংঘাত’ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জিম ম্যাটিস শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়া সমস্যার সমাধান কীভাবে করা যায় তা নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। তিনি বলেন, যদি সামরিক উপায়ে এটির সমাধান করতে হয় তাহলে তা হবে অবিশ্বাস্য মাত্রায় দুঃখজনক। কাজেই আমরা এ পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শলাপরামর্শ করে যাচ্ছি।

বিগত সপ্তাহের রবিবার উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ২ হাজার কিলোমিটারের বেশি উচ্চতায় ওঠার পর উত্তর কোরিয়া থেকে ৭০০ কিলোমিটার পূর্বে গিয়ে জাপান সাগরে পতিত হয়। সূত্র: এনওয়াই টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে