সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হলেন রুহানি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি শনিবার বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, পাঁচ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন চার কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এর মধ্যে দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন হাসান রুহানি। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটের ৩৮ দশমিক ৫ শতাংশ। এছাড়া, মোস্তফা মীরসালিম পেয়েছেন চার লাখ ৭৮ হাজার ২১৫ ভোট এবং মোস্তফা হাশেমি তাবা পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৪৫০ ভোট।

এদিকে, পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার স্থানীয় সময় বিকেল ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভাষণ প্রচার করা হবে।

এর আগে, কয়েক দফা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। শনিবার শুরু হয় ভোট গণনা।

দেশটির ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থী প্রার্থী হাসান রুহানি। নাগরিকদের আরো বেশি স্বাধীনতা ও বিশ্বের কাছে ইরানকে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বর্তমানে ৬৮ বছর বয়সী রুহানি। সূত্র: বিবিসি ও প্রেস টিভি

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’