সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার বিমানবন্দরে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১৪০

news-image
লিবিয়ার বার্ক আল-শাতি বিমানবন্দরে সরকারী বাহিনীর এক অভিযানে বেসামরিক লোকসহ অন্তত ১৪০ বিদ্রোহী নিহত হয়েছে। বার্তা সংস্থা- বিবিসি এক প্রতিবেদনে এখবর জানাচ্ছে।
এর আগে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার দেশটির সরকারের সহযোগী মিলিশিয়া বাহিনী বার্ক আল-শাতি বিমানবন্দরের দখল নিতে গেলে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে সেসময় ৬০ জনের মৃত্যুর খবর জানানো হয়।
জানা গেছে, এ ঘটনা খতিয়ে দেখতে তদন্তের বিরুদ্ধে মত দিয়েছে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও মিলিশিয়া কমান্ডার উভয়েই। এছাড়া এ অভিযানের কোনো আদেশ দেয়া হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
তবে এক মিলিশিয়া মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ‘বিমানবন্দরটিকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া সকল বিদ্রোহী বাহিনীকে ধ্বংস করে দেয়া হয়েছে।’
শহরের মেয়র বলেন, বিমান থেকে গোলা ছোড়া হয়েছে। নিহতদের সবাই বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সদস্য। গত ডিসেম্বর থেকেই তারা বিমানবন্দরটি দখল করে রেখেছিল। বিবিসি।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন