ধর্ষণ করতে আসা যুবকের পুরষাঙ্গই কেটে নিলেন নারী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক নারীকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাতেনাতে পেল যুবক। কাটা গেল তার পুরুষাঙ্গটিই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পেট্টা এলাকায়। অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী। স্থানীয় কোল্লাম এলাকার বাসিন্দা সে। ২৩ বছরের ওই যুবতী ও তাঁর পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে। প্রায়ই পুজো-অর্চনা করতে তাঁদের বাড়িতেও যাতায়াত করত।

পুলিশকে ওই যুবতী জানায়, গত দুই দিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল হরিস্বামী। যুবতীর বাবা শয্যাশায়ী। সে সুযোগ নিয়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে। তার সাহস এতটাই বেড়ে যায়। শুক্রবার রাতে যুবতীর বাড়িতে উপস্থিত হয় সে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে জোর করে ধর্ষণ করতে যায়। নিজেকে বাঁচানোর জন্যই ধারাল অস্ত্র দিয়ে হরিস্বামীর উপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার পুরুষাঙ্গ কেটে দেন।

বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া দেয়। পুলিশ এসে যুবতীর বক্তব্য নেয়। তারপর হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়। তবে ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ