,

লিবিয়ায় বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪১

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে হামলায় ১৪১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বিদ্রোহী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনা। শুক্রবার হাফতারের বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকারের অনুগত বাহিনী থার্ড ফোর্সের সেনারা বৃহস্পতিবার বিমানঘাঁটিতে হামলা চালায়।

জেনারেল হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমাদ আল-মেসমারি শুক্রবার জানিয়েছেন, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। তারা ব্রাক আল শাতি ঘাঁটিতে কাজ কর্মরত ছিল অথবা ঘাঁটির আশেপাশে ছিল।

তিনি বলেন, ‘সেনারা সামরিক কুচকাওয়াজ শেষ করে ফিরছিল। তার সশস্ত্র ছিল না। তাদের অধিকাংশকে হত্যা করা হয়েছে।’

এদিকে লিবিয়ার ঐক্যমতের সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা এ ধরণের কোনো হামলার নির্দেশ দেননি।

সরকারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করার আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী আল মাহদি আল বারঘাতি ও থার্ড ফোর্সের প্রধানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে