,

জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে তার বিরুদ্ধে ভারতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরব সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোল যাতে জাকির নায়েককে গ্রেফতার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ তার নাগরিকত্ব অনুমোদন দিয়েছেন।

গত জুলাইয়ে ঢাকার হলি আর্টিজান রোস্তারাঁয় জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে সন্দেহভাজন হামলাকারীদের কয়েকজন পিস টিভিতে জাকির নায়েকের ভাষণ শুনে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়। এ ঘটনার পর ভারতের পুলিশ প্রশাসন পিস টিভি সম্প্রচার বন্ধ করতে স্থানীয় কেবল অপারেটরদের নির্দেশ দেয়। তার এনজিও সংস্থা আইআরএফ-কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে সৌদিতে থাকা জাকির নায়েক আর ভারতে ফেরেননি।

সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা ও মুদ্রা পাচারের মামলায় মহারাষ্ট্রে জন্ম নেয়া এই টিভি বক্তার বিরুদ্ধে গত মাসে দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ভারতের একটি আদালত। ওই সময় মালয়েশিয়া সফরে ছিলেন তিনি। জাকির নায়েক তখন ভারত না ফেরার এবং মালয়েশিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাঁচ বছর আগে তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছিল ওই দেশের সরকার।

দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জাকির নায়েকের পাসপোর্ট প্রত্যাহার এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করবে ভারতীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছিল, পাসপোর্ট বাতিল করা হলেই জাকির নায়েক ভারতে ফিরতে বাধ্য হবেন। তবে সৌদি সরকার নাগরিকত্ব দেয়ায় সেই সুযোগ আর থাকলো না। সূত্র: মিডলইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে