,

স্বাস্থ্যখাতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

news-image

স্থাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ভারত ও পাকিস্তানের ওপরে বাংলাদেশ। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। এতে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৫৪তম ও ১৬০তম।
যুক্তরাজ্যের মেডিক্যাল জার্নাল ‘ঞযব খধহপবঃ’ এ বৃহস্পতিবার প্রকাশিত নতুন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ গবেষণায় এ তালিকা উল্লেখ করা হয়েছে।
তালিকায় আরো দেখা যায়, স্থাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ৫২ স্কোর নিয়ে ১৩৯তম অবস্থান বাংলাদেশের। এতে ১৫৪তম অবস্থানে থাকা ভারতের স্কোর ৪৫। আর ১৬০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৪৩।
পাশের দেশগুলোর মধ্যে ৪৮ স্কোর নিয়ে মিয়ানমার ১৫১তম অর্থাৎ বাংলাদেশের নিচে। আর ৫৩ স্কোর নিয়ে আছে ভুটান, ৭৩ স্কোর শ্রীলঙ্কার ও ৭৪ স্কোর নিয়ে চীন বাংলাদেশের ওপরে অবস্থান করছে।
এ সূচকে ৯৫ স্কোর নিয়ে অ্যান্ডোরা প্রথম, ৯৪ স্কোর নিয়ে আইসল্যান্ড দ্বিতীয় ও ৯২ স্কোর নিয়ে সুইজারল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে।
২৯ স্কোর নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকার সবার নিচে, ৩২ স্কোর নিয়ে আফগানিস্তান তার ওপরে ও ৩৪ স্কোর নিয়ে সোমালিয়া নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ গবেষণায়, ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়ার মাধ্যমে নিরাময়যোগ্য ৩২ রোগে আক্রান্ত হয়ে মৃতে হারের ভিত্তিতে বিশ্বের ১৯৫টি দেশের এই তালিকা করা হয়েছে।

সূত্র : আরটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে