যে কারণে ঘুম কমছে অল্পবয়সীদের
অনলাইন ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যায় ভোগেন না এমন মানুষও কমই দেখা যায়। কিন্তু, সেই প্রবণতা যদি অল্পবয়সীদের মধ্যেই দেখা যায়, তা হলে বুঝতে হবে সমস্যা অন্য জায়গায়।
বর্তমানে যে তড়িৎ গতিতে জীবন এগিয়ে চলেছে তাতে মানুষ বেশ একা হয়ে যাচ্ছে সামাজিক ভাবে। বন্ধু-বান্ধবদের সঙ্গে লেট-নাইট পার্টি যেমন ‘টিনএজ’ ছেলেমেয়েদের নিত্যনৈমিত্তিক ব্যাপার, সেই লাইফস্টাইলে গা ভাসিয়েছেন মা-বাবারাও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, পার্টি-শেষে কেউ আর কারোকে চেনে না। রকের আড্ডার বন্ধুত্ব, পার্টি-গোয়ারদের সঙ্গে মেলে না। তাই একাকিত্ব গ্রাস করে মানুষকে।
সম্প্রতি, লন্ডনের কিংগস কলেজের অধ্যক্ষ লুইস আর্সেনল এক রিপোর্ট পেশ করেছেন নিদ্রাহীনতা নিয়ে। যার প্রধান কারণ হিসেবে দর্শেছেন এই একাকিত্বকে। নিদ্রাহীনতার এই পরীক্ষার জন্য ২২৩২ জন টিনেজারের সঙ্গে কথা বলা হয়। লুইস আর্সেনলের মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে নিদ্রাহীনতার প্রবণতার মূল কারণ।
একাকিত্ব
একাকিত্ব থেকে ভয়
চিন্তিত বা উদ্বিগ্ন থাকা
এ ছাড়াও, ছোট বয়সে মানসিক অত্যাচারের শিকার হওয়াদের মধ্যেও নিদ্রাহীনতার প্রবণতা থাকে বলে জানিয়েছেন গবেষক লুইস আর্সেনল।সুত্রঃ এবেলা











