,

যুক্তরাষ্ট্র থেকে ১৪৫ টি আলট্রা লাইট কামান কিনছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ তিন যুগ পর যুক্ত হল দুটি 145 M-777 আল্ট্রা লাইট কামান। ১৯৮০ সালে বোফর্স কেলেঙ্কারির পর থেকে আর কোনও কামান আসেনি ভারতীয় সেনাবাহিনীর হাতে। যুক্তরাষ্ট্র থেকে এগুলি ভারতে আমদানি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী ৪-৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে আরও ১৪৫টি কামান কিনতে যাচ্ছে ভারত।

জানা গেছে, একটি চার্টার্ড বিমানে করে ভারতে আনা হয় কামান দুটি। এদিনই এদুটিকে পোখারানে নিয়ে পরীক্ষা করা হবে। এটিকে সেনাবাহিনীর ব্যবহারযোগ্য করে তুলতে আরও কিছু কাজ করতে হবে বলেও জানা গেছে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে ৭৩৭ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আনা হবে আরও কামান। ২০২১-এর মধ্যে মোট ১৪৫টি কামান নিয়ে আসা হবে দেশটি থেকে। তবে প্রথম ২৫টি আনা হবে যুক্তরাষ্ট্রে মূল ভূখন্ড থেকে আর বাকি ১২০টি কামান তৈরি হবে ভারতে।

চীন সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী। হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব। এছাড়াও লারসেন অ্যান্ড টারবো সংস্থার সঙ্গে ৪৩৬৬ কোটি টাকার চুক্তি হয়েছে, যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হবে ১০০টি কামান। ৪২ মাসের মধ্যে সেনাবাহিনীর হাতে আসবে এগুলি।

বোফর্স কেলেঙ্কারির পর থেকে গত ৩০ বছরে ১৩ লাখ সেনা সদস্য সমৃদ্ধ ভারতীয় সেনার হাতে কোনও কামান আসেনি। নতুন M-777 আল্ট্রা লাইট কামানএর ওজন মাত্র ৪ টন। টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এগুলি। লাদাখের মত অঞ্চলে সহজেই এয়ার লিফট করে নিয়ে যাওয়া যাবে এগুলি। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে