,

ভারতের সেনাবাহিনীকে হামলার জন্য তৈরি থাকার নির্দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যেকোনও হামলার জন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। গতকাল বুধবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেটলি। সেই বৈঠকেই সেনাবাহিনীর কর্তাদের নির্দেশ দেন তিনি।

জেটলি বলেন, পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে পাকিস্তান। সীমান্ত পার করে যেকোনও সময় জবাব দিতে হবে। তার জন্য সেনাবাহিনী যেন তৈরি থাকে।

সম্প্রতি ভারতের দুই সেনাকে খুন করে পাকিস্তান। পাশাপাশি ওই সেনাদের দেহ ছিন্নভিন্ন করা হয়। এদিন সেই ঘটনার দুঃখ প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই ঘটনার জবাব পাকিস্তানকে কড়া হাতেই দেওয়া হবে। পাশাপাশি সীমান্তের এপারের গ্রামবাসীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে কথা হয়৷

সেনা কর্তাদের কাছে অরুণ জেটলি জানতে চান, পাকিস্তান হঠাৎ হঠাৎ করে হামলা করলে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা আদৌ থাকছে কিনা। এই বিষয়ে সেনাবাহিনীর কর্মকর্তরা প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, হামলা হলেই গ্রামবাসীদের সেনা বাঙ্কারে রেখে দেওয়া হয়। বৈঠকে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির সেনাবাহিনীর প্রথম সারির কর্মকর্তারা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে