বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাওয়ার হ্যামলেটস বারায় নতুন স্পিকার সাবিনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের বাঙ্গালি অধ্যুষিত কাউন্সিল লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় কাউন্সিলার সাবিনা আক্তার নতুন স্পিকার নিযুক্ত হয়েছেন। বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় বারার নির্বাহী মেয়র জন বিগসের প্রস্তাবনায় ও ডেপুটি মেয়র কাউন্সিলার রিচ্যাল সন্ডার্সের সমর্থনে তিনি এ পদে আসীন হন। কাউন্সিলার সাবিনা আক্তার হচ্ছেন টাওয়ার হ্যামলেটস বারায় প্রথম বাঙ্গালি মহিলা যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন। এদিকে নতুন ডেপুটি স্পিকার হয়েছেন কাউন্সিলার আয়াস মিয়া।

এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসের কেবিনেটেও রদবদল হয়েছে। পরিবর্তিত কেবিনেটে নতুন করে যোগ দিয়েছেন কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই এবং কাউন্সিলার আমিনা আলী। চুনুকে কালচার অ্যান্ড ইয়ুথ এবং আমিনা আলীকে এনভায়রনমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে কালচারাল বিষয়ক লিড মেম্বার ছিলেন কাউন্সিলার আসমা বেগম। আসমা বেগমকে দেয়া হয়েছে কমিউনিটি সেইফটি বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্ব।

সে সাথে ডেপুটি মেয়র কাউন্সিলার রিচ্যাল সন্ডার্সের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। তার নতুন দায়িত্ব হচ্ছে হেলথ অ্যান্ড এডাব্ব সার্ভিস। সোমালী টাস্কফোর্স বাস্তবায়নও তার অধীনে থাকবে। তিনি এতোদিন এডুকেশন অ্যান্ড চিলড্রেন সার্ভিসের দায়িত্বে ছিলেন। অপর ডেপুটি মেয়র কাউন্সিলার শিরিয়া খাতুন চলে গেছেন ব্যাক বেঞ্চে। এর আগে তিনি ডেপুটি মেয়র এবং কমিউনিটি সেইফটি বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্বে ছিলেন।

শিরিয়া খাতুন বেক বেঞ্চে চলে যাবার কারণে তিনজনের পরিবর্তে এখন দুজন ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন। স্ট্যাটিটিউরি ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলামের দায়িত্বে কোন পরিবর্তন হয়নি। তিনি হাউজিংয়ের দায়িত্বে বহাল রয়েছেন। ফেইথ কমিউনিটি, ওয়েলফেয়ার রিফর্ম রেসপন্স এবং কমিউনিটি ল্যাংগুয়েজ সার্ভিসের দায়িত্বও তাকে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর