,

আফগানিস্তানে রেডিও-টিভি স্টেশনে আত্মঘাতী হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জাতীয় টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালিয়েছে আত্মঘাতী হামলাকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত সাংবাদিকসহ কমপক্ষে ২ জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কাবুল কর্তৃপক্ষ।

জানা যায়, আজ (বুধবার) তিন হামলাকারী দেশটির দক্ষিণাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরীর ‘রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ)’ এর কার্যালয়ে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা রক্ষীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। আর সংঘর্ষের মাঝেই কমপক্ষে দুইজন হামলাকারী তাদের সঙ্গে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান বলে সংবাদমাধ্যমকে জানান স্থানীয় কর্তৃপক্ষ। অপর হামলাকারীকে এখনও নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। আফগানিস্তানে প্রধান সরকার বিরোধী গ্রুপ তালেবানদের পাশাপাশি তৎপর রয়েছে আইএস জঙ্গিরাও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে