,

বিবিসি রিপোর্টারের সেই ভিডিওটি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির উপস্থাপক বেন ব্রাউনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইংল্যান্ডের ব্রাডফোর্ডে সহকর্মী রাজনীতি বিষয়ক সহকারী সম্পাদক নরম্যান স্মিথের সঙ্গে কথা বলছিলেন বেন ব্রাউন। ব্রিটেনের লেবার পার্টির ২০১৭ সালে নির্বাচনী ইশতেহার নিয়ে সরাসরি সম্প্রচারের সময় জেরেমি করবিনের এক সমর্থক সেখানে এসে কিছু বলার চেষ্টা করেন।

সম্প্রচারে বাধা সৃষ্টি করায় ওই নারী সমর্থককে সরিয়ে দেন বেন ব্রাউন। ওই সময় অসতর্কভাবে বেন ব্রাউনের হাত লেগে যায় ওই নারী স্পর্শকাতর জায়গায়। এতে মনক্ষুণ্ণ ওই নারী বেন ব্রাউনকে পেছন থেকে দুইটা থাপ্পড় মারেন এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না বেন ব্রাউনের।

এ ঘটনার জন্য অনেকেই বেন ব্রাউনকে নির্দোষ বলে দাবি করেছেন। তাদের মন্তব্য, বেচার বেন ব্রাউন ওই সময় সম্প্রচারে মনোযোগী ছিলেন। তাই অসতর্ক অবস্থায় এমনটি ঘটেছে। কিন্তু নিন্দুকরাই বা ছাড়বেন কেন। তাদের বক্তব্য, বেন জেনে বুঝেই এমন কাণ্ড ঘটিয়েছেন। যখন ওই নারীর গায়ে বেন হাত দেন স্পষ্টতই তার দিকে তাকিয়েছেন। বেন নিজে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দাবি ঘটনাটি অসতর্ক অবস্থায় ঘটেছে। (ডেইলি মেইল অবলম্বনে ফারজানা)

https://youtu.be/TDG5USy1vdg

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে