বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় : ৯৩০ শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ

news-image

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চেয়ে এ বোর্ডের অধীন ছয় জেলার মোট ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।

এ বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ।

জানা যায়, এ বছর খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রণয়ন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ তালিকায় ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন জানান, ফলাফল খারাপ কেন হলো- এর কারণ দর্শানোর জন্য কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী হতে পারে সেই বিষয়েও তাদের নিকট পরামর্শ চাওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক বলেন, হঠাৎ কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় হওয়ায় আমরা অনেকটা হতাশ। এর কারণ ও করণীয় সম্পর্কে জানতে বিদ্যালয়গুলোতে চিঠি দেয়া হয়েছি। জবাব আসার পর মাঠ পর্যায়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ভালো মানের শিক্ষক সংকট ফল খারাপের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভালো শিক্ষকরা শহরমুখী হওয়ায় মফস্বল পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সংকট সৃষ্টি হয়েছে। এ ছাড়া মডেল পদ্ধতিতে ফল মূল্যায়ন করায় ফল বিপর্যয়ে কিছুটা প্রভাব পড়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ