সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের চুয়াডাঙ্গায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও

news-image

ঝিনাইদহের সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ (মঙ্গলবার) ভোররাত থেকে ওই দুই বাড়ি ঘিরে রাখা হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহের র‌্যাবের মেজর মনির আহমেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও তার চাচাতো ভাই প্রান্তরের বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার ভোররাত থেকে ঘিরে রখা হয়েছে। সেখানে অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে।
এর আগে ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া একইদিন সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া, জেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় গত ২২ এপ্রিল জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিষ্ক্রিয় করা হয় ৫টি বোমা। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?