সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদ উদ্ধারের পর তিন মামলা, ফেঁসে যাচ্ছে হোটেল রেইনট্রি

news-image

রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের একটি দল তল্লাশি চালিয়ে ১০ বোতল মদ উদ্ধার পর ঐ হোটেলের নামে তিনটি মামলা হচ্ছে। ফলে ফেঁসে যাচ্ছে বিলাসবহুল হোটেল রেইনট্রি।
রবিবার দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনার সময় বিদেশি মদের বোতল ১০টি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) মইনুল খান। মামলা তিনটি হচ্ছে- মানি লন্ডারিং, কালোবাজারি এবং শুল্ক ফাাঁকি।
শুল্ক গোয়েন্দারা জানান, ‘দ্য রেইনট্রি’ হোটেলে অভিযান চলছে। হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হচ্ছে।
গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়েছে।
মামলার পাঁচ আসামির মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ গত বৃহস্পতিবার সিলেটে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার অন্য তিন আসামি এখনো পলাতক। পলাতক তিন আসামি হলেন ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের স্বত্বাধিকারী নাঈম আশরাফ, শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা