সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির ২৫তম প্রেসিডেন্ট হলেন তিনি। নেপোলিয়নের পর ফ্রান্সের সর্বকনিষ্ঠ শাসক হলেন ৩৯ বছর বয়সি ম্যাক্রোঁ।

ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস নতুন প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য এলিসি প্রাসাদের অধিপতি হলেন ম্যাক্রোঁ। এর আগে প্রাসাদ ছেড়ে যান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

গত সপ্তাহে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ফ্রন্টের (এনএফ) প্রার্থী মারি লি পেনকে পরাজিত করেন ম্যাক্রোঁ।

গত বছর লা রিপাবলিক এন মার্চে দল গঠন করে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন ম্যাক্রোঁ। এ জন্য তিনি ওলাঁদ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।

আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনে ৫৭৭ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছে ম্যাক্রোঁর দল।

এদিকে, রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সোমবারের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ এবং মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী