আচমকা ঘুমের মধ্যে কেঁপে ওঠা, জেনে নিন এমনটা হওয়ার কারণ!

news-image

অনলাইন ডেস্ক : সারাদিন কঠিন পরিশ্রমের পর রাতে বিছানায় ঘুমাতে গেলেন। চোখের পাতা দু’টো এক হয়ে এসেছে। ঠিক এমন সময় কেঁপে উঠলেন। মনে হল এই বুঝি পড়ে যাচ্ছিলেন। আপনার কাছে এমন অভিজ্ঞতা নিশ্চয়ই নতুন নয়। একবার না, একাধিকবারই হয়তো স্বপ্নের মধ্যে এই পড়ে যাওয়ার অনুভূতি আপনার হয়েছে। সকলের সঙ্গে না হলেও বিশ্বের ৭০ শতাংশ মানুষের সঙ্গেই এই ঘটনা ঘটে।

বিজ্ঞানের ভাষায় একে বলে হিপনিক জার্ক। ঘুমের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এই হিপনিক জার্ক হয়ে থাকে। ঘুম আসা ও ঘুমিয়ে পড়ার সন্ধিক্ষণে হঠাৎ শরীরে ঝাঁকুনি অনুভূত হয়। একে বলে হিপনাগগিক স্টেজ। ছোট-বড় সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটি আসলে রোগই নয়, বিশেষ কিছু কারণে মানুষের দেহে হিপনিক জার্ক হয়ে থাকে।

ঘুমের সময় হাত, পা অনেক বেশি শিথিল হয়ে যায়৷ মস্তিষ্ক তখন ভুল করে বার্তা দেয়, শরীর বোধহয় পড়ে যাচ্ছে৷ নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টাতেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে শরীর। সাধারণত ঘুম এসে গেলে হাত বা পা বা দেহের অন্য কোনো অঙ্গ নড়ে উঠলে শরীর এমন কেঁপে ওঠে। এছাড়া বাইরের জোরে শব্দ ও চড়া আলো চোখে পড়লেও জার্ক হয়ে থাকে।

দেহের কোনো অংশে, বিশেষ করে পায়ে ঝিঁঝি ধরে গেলে বা চুলকালে তার থেকে মুক্তি পেতে ঘুমের মধ্যেই পা ঝাঁকানোর চেষ্টা করে মানুষ৷ আর তখনই কেঁপে ওঠে সারা দেহ৷ ঘুম ভেঙে যায়৷ আর ঘুম ভাঙতেই মস্তিষ্ক জানান দেয়, আপনি হয়তো পড়ে যাওয়ার স্বপ্ন দেখছিলেন৷ মদ্যপান করে ঘুমোলেও এমনটা হতে পারে৷

রাত জেগে টিভি দেখাও হিপনিক জার্কের অন্যতম কারণ। বিজ্ঞানের ভাষায় একে নারকোলেস্পি বলে৷ স্নায়ুর ক্রমাগত পরিবর্তনে শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। শরীর অসুস্থ থাকলেও হতে পারে হিপনিক জার্ক৷ ঘুমের মধ্যে শিথিল দেহ পড়ে যাওয়া আটকানোর চেষ্টা থেকে জোর ঝাঁকুনি হয় শরীরে৷ আর খানিকক্ষণের জন্য ঘুম যায় উড়ে। অফিসের অতিরিক্ত চাপ মাথায় নিয়ে ঘুমোতে গেলেও এমন ঘটনা ঘটে। অতিরিক্ত উত্তেজনার জন্য ঘুমের ব্যাঘাত ঘটে৷ ফলে চিন্তায় ঘুম ভেঙে যায়।

প্রতিটি মানুষের জীবনেই ঘুমের প্রয়োজন অপরিসীম৷ সারাদিনের ক্লান্তির পর কয়েক ঘণ্টা শান্তির ঘুম না হলে পরের দিন কাজ করার এনার্জি পাওয়া যায় না৷ তবে হিপনিক জার্ক কোনো রোগ নয়। তাই এর চিকিৎসা করাও সম্ভব নয়৷ আর সেই কারণেই অনিচ্ছা সত্ত্বেও এই পড়ে যাওয়ার স্বপ্ন নিয়েই আপনাকে সারা জীবন কাটাতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার