,

বেনজির কন্যার দাবি রমজান আইন ইসলাম বিরোধী

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিতর্কিত ‘এহ্তারাম-ই-রামাজান’ আইনের বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা বখতাওয়ার ভুট্টো-জারদারি। একাধিক টুইট করে তিনি ওই আইনটিকে ইসলামের পরিপন্থী বলে জানিয়েছেন।

উল্লেখ্য গত বুধবার পাক সেনেটে একটি ‘এহ্তারাম-ই-রামাজান’ আইনে সংশোধন করা হয়। সেখানে বলা হয় যে, রমজান চলাকালীন প্রকাশ্যে খাবার খেলে তিন মাসের জেল ও ৫ লক্ষ টাকার জরিমানা করা হবে।

এরপর নিজের টুইটে বখতাওয়ার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “প্রচণ্ড গরমে রমজানের নামে পানি ও খাবার না খেয়ে মারা পড়তে পারে মানুষ। এটা ইসলাম নয়। বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরা বা রোগীদের কি আমরা পানি খাবার জন্য গ্রেফতার করব। ”

পাকিস্তান সরকারকে এক হাত নিয়ে এদিন ভুট্টো-কন্যা আরও বলেন যে, “পানি খেলে মানুষকে গ্রেফতার করা হবে অথচ নিরীহ মানুষকে যারা হত্যা করে সেই সন্ত্রাসবাদীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ”

পাকিস্তানের এই বিতর্কিত আইন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিবাদ। ধর্মের নাম নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে বলে মত দিয়েছেন একাংশ বুদ্ধিজীবী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে