সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ পাউন্ডে বিশ্বব্যাপী সাইবার হামলা আটকে দিলেন যুক্তরাজ্যের গবেষক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের এক সাইবার নিরাপত্তা গবেষক ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ বিশ্বব্যাপী সাইবার হামলা আটকে দিয়েছেন। আর এজন্য মাত্র আট পাউন্ড খরচ করতে হয়েছে তাকে। এবারের সাইবার হামলায় কয়েকশ’ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

‘ম্যালওয়্যারটেক’ ছদ্মনামের ওই গবেষক এক সপ্তাহের ছুটে ছিলেন। কিন্তু বিশ্বব্যাপী সাইবার হামলার কথা শোনার পর তিনি অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। তিনি ভাইরাসটির কোড পরিবর্তন করে এটির ছড়িয়ে পড়া আটকে দেন।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই গবেষক জানান, ‘এটা খানিকটা অনাকাঙ্ক্ষিতই। আমি রাতভর একটুও ঘুমাইনি।’

ম্যালওয়্যারটেক ট্র্যাকার থেকে দেখা যায়, ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বব্যাপী এ সাইবার হামলায় লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়েছে। শেষ পর্যন্ত তা পৌঁছায় দুই লাখে।

ওই গবেষকের আবিষ্কারে র‍্যানসমওয়্যার হামলার বিস্তৃতি আটকানো সম্ভব হলেও যেসব কম্পিউটার ও নেটওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয়েছে, তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এ ‘অনাকাঙ্ক্ষিত’ সাফল্যের পর তার অফিস আরও এক সপ্তাহের ছুটি দিয়েছে তাকে।

২২ বছর বয়সী ওই গবেষক দেখতে পান কোনও কম্পিউটার ‘ওয়ানাক্রাই’ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই ওই কম্পিউটারটি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ওই ওয়েব ঠিকানা বা ডোমেইনটি রেজিস্টার্ডই করা হয়নি।

‘ম্যালওয়্যারটেক’ ঠিক করেন, ওই ডোমেইনটি রেজিস্টার্ড করার। তিনি তা ৮ পাউন্ডে কিনে নেন। এরপর তিনি ওই ওয়েব ঠিকানায় গিয়ে দেখতে পান কি বিশাল পরিসরে কম্পিউটার আক্রান্ত হয়েছে।

এর মধ্য দিয়েই তিনি ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ র‍্যানসমওয়্যারের কোড পরিবর্তন করে তার বিস্তার আটকে দেন। এ ধরণের কোড ‘কিল সুইচ’ নামে পরিচিত। অনেক সাইবার হামলাকারীরা কোনও হামলার পরিধি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আটকাতে এমন কোড ব্যবহার করে থাকে।

ওই ডোমেইনটি বাতিল করার আগ পর্যন্ত সেখান থেকে কোনও ঝুঁকির সম্ভাবনা নেই। তবে এর মধ্যেই দ্রুত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ‘সিকিউরিটি প্যাচ’ আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ওই গবেষক।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি