,

মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিলেন ‘দ্য রক’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রেসলার ডোয়াইন জনসন বা ‘দ্য রক’কে কে না চেনেন? দেশ-বিদেশে অসংখ্য ভক্ত তার। সেই জনপ্রিয় রেসলার ‘দ্য রক’ কুস্তির রিং থেকে হলিউডি ছবিতে এসেও নাম কিনেছেন। সেই ‘দ্য রক’ এবার রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণাও করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি।

দ্য সান ও দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন হলিউড অভিনেতা রেসলার ডোয়াইন জনসন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়—ভবিষ্যতে আমি কী করব। এ প্রশ্নের জবাব নিয়ে অনেক ভেবেছি। একসময় আমার মনে হয়েছে, নিজেকে রাজনীতির ময়দানেই দেখতে পছন্দ করব। হয়তো আগামীতে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করব।’ তিনি ২০২০ সালে মার্কিন নির্বাচনে লড়তে চান।

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে ডোয়াইন জনসন বলেন, তিনি যে একদিন প্রেসিডেন্ট পদে লড়বেন, এর ‘সত্যিকারের সম্ভাবনা’ রয়েছে। জনসন বলেন, যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট হন, তাহলে ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করবেন। যারা তার সঙ্গে একমত হবেন না, তিনি তাদের মতেরও গুরুত্ব দেবেন।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এইট’ তারকা জনসন মনে করেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প থেকে তিনি ভালো প্রেসিডেন্ট হবেন। সবার সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছাও পোষণ করেন তিনি। এখন দেখার বিষয়, সত্যিই তিনি রাজনীতিতে নাম লেখান কি না। ডোয়াইন ‘দ্য রক’ জনসন বর্তমানে তাঁর ছবি ‘বেওয়াচ’ নিয়ে ব্যস্ত আছেন। বলিউড তারকা প্রিয়াঙ্কা অভিনীত এ ছবিটি ২৫ মে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে